ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নান্দাইলবাসীকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর শুভেচ্ছা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দাইলসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে এক শুভেচ্ছা বার্তায় তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসাথে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, “সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে ধারণ করে বিএনপি সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও উল্লেখ করেন, নান্দাইলের মাটি ও মানুষের কল্যাণে এবং দলের আদর্শ বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ইয়াসের খান চৌধুরী বর্তমানে ১৫৪ ময়মনসিংহ-০৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এসব কর্মসূচির মাধ্যমে দলের ঐতিহ্য ও সাফল্যের কথা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।