ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

স্যার’ নয়, ‘ভাই’ হতে চাই- মেজর জেনারেল অব: আনোয়ারুল মোমেন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে সাবেক মেজর জেনারেল আনোয়ারুল মোমেন আরসিডিএস, পিএসসি, এসবিপি, ওএসপি বলেন,  ‘স্যার’ নয়, ‘ভাই’ হিসেবে সকলের পাশে থাকতে চাই। আমি নান্দাইলবাসীর সেবক হতে চাই।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে নান্দাইল চৌরাস্তা বাজারের বিএনপির আঞ্চলিক দলীয় কার্যালয়ে নান্দাইল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি উমর ফারুক নোমানীর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায়  আনোয়ারুল মোমেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আরো বলেন,    “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।”  অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে বেগম খালেদা জিয়া ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছেন এবং গণতন্ত্রের জন্য তিনি ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দেশ ও জনগণকে ছেড়ে যাননি।

এছাড়া তিনি আরো উল্লেখ করেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতেই দেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ। তিনি নিজেকে উন্নয়নশীল ও জনবান্ধব বিএনপির এমপি প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নূর ইসলাম জাকির, গোলাপ মিয়া, এবং আবু তাহের সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি নিজেই।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।