ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে এই বিক্ষোভের আয়োজন করা হয়। নান্দাইল চৌরাস্তা ও মুসুল্লী এলাকায় পৃথক পৃথক মিছিল অনুষ্ঠিত হয়।

নান্দাইল চৌরাস্তায় বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া মোড় থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা চত্বরের যাত্রী ছাউনিতে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অন্যদিকে, মুসুল্লী ইউনিয়নের বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের তারেরঘাট বাজার এবং শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূঁইয়া ও রেজাউল করিম ভূঁইয়া বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন এবং উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদসহ আরও অনেকে।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজিব, যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান অভি, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম ও সাইদুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন এবং পৌর যুবদল নেতা আফরাঈম রহমান প্রান্তসহ চন্ডিপাশা, গাংগাইল ও মুসুল্লী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।