ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় পরিবার এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোছা: সারমিনা সাত্তার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের “মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ” কর্মসূচির অংশ হিসেবে  প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানকে দুই বান্ডিল করে মোট ৩২ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামত ও নির্মাণের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক ও ঢেউটিন বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সারমিনা সাত্তার বলেন, ” সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। এই ঢেউটিন ও আর্থিক সহায়তা তাদের সাময়িক সংকট মোকাবেলায় সামান্য হলেও উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ্বাস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এছাড়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সহায়তাপ্রাপ্ত উপকারভোগীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।