ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’ উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে এক মহতী রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী সোমবার ( ২৮শে জুলাই) তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা। 

উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক এই উদ্যোগে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।

‘জুলাই পুনর্জাগরণ’ এর এটি একটি বিশেষ অংশ, যার লক্ষ্য হলো সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত সমাজ বিনির্মাণ করা। রক্তদানের মতো মহৎ কাজ এই কর্মসূচির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ।

আয়োজকরা আশা করছেন, নান্দাইলের সর্বস্তরের জনগণ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিকে সফল করে তুলবেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।