শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বাসস্ট্যান্ডে চাঁদাবাজির প্রতিবাদে এনসিপি’র নেতাকর্মীরা গণ অবস্থান কর্মসূচি পালন করেছে।
চাঁদাবাজদের ঠিকানা, এ বাংলায় হবে না” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড ও ব্রীজে এ কর্মসূচি পালন করা হয়।
এছাড়া বিভিন্ন যানবাহন চালক ও যাত্রীসাধারনকে কোনরূপ চাঁদা না দেওয়ার আহবান জানায়। পাশাপাশি কেউ কোন ধরনের চাঁদা চাইলে বিষয়টি যেন সাথে সাথে এনসিপি’র নেতাকর্মী ও প্রশাসনকে অবগত করা হয়।
যেকোন চাঁদাবাজি বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় উক্ত গণ অবস্থান কর্মসূচিতে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন, ময়মনসিংহ জেলা এনসিপির নেতা সোলায়মান হাকিম বুলবুল, নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাইজুল ইসলাম এবং যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় এনসিপি নেতা টিটু, আশেক, শাহ আলম, এবং মজনু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচি গ্রহন করায় যানবাহন চালক ও যাত্রী সাধারণ এনসিপি’র নেতৃবৃন্দের এ উদ্যোগকে য়।

![]()

