শহিদুল ইসলাম পিয়ারুল: ময়মনসিংহের নান্দাইলে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ যোহর দৈনিক যুগান্তরের নান্দাইল প্রতিনিধি শামছ-ই-তাবরীজ রায়হানের উদ্যোগে নান্দাইল চৌরাস্তায় জামিয়া আরাবিয়া আহাদিয়া রারুইগ্রাম মাদ্রাসায় দোয়া ও কোরআন খতম দেওয়া হয়। পরে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা সহ তাঁর পরিবারের সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া আহাদিয়া রারুইগ্রাম মাদ্রাসার নায়েবে মোহতামিম মাও. মোশারফ হোসেন কাসেমী।
এসময় অত্র মাদ্রসার মোহতামিম মাওলানা নুরুল আলম সাহেব, অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মোসায়দুল্লাহ, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, আলআমিন সরকার, এইচএম এমদাদুল হক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


