ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় জুলাই শহীদ দিবস পালিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া প্রতিনিধি::-  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই শহীদ দিবস-২০২৫ পালনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গেলো বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন সরকার।

সভার শুরুতে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। বক্তারা ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বর্বর হত্যাকাণ্ড ও দমন-পীড়নের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের উদ্দেশ্য বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন এবং আহতদের উন্নত চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শরীফ উদ্দিন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, পাকুন্দিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মনসুর, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, পাকুন্দিয়া থানার এসআই সুজায়েত হোসেন, পাকুন্দিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম পলাশসহ শতাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।