ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হোসেনপুরের জিনারীর মেয়ে তাসনোভার সাফল্য: এসএসসিতে গোল্ডেন এ-প্লাস প্রাপ্তি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মেধাবী শিক্ষার্থী তাসনোভা আলম নোহা এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়ে অনন্য কৃতিত্ব স্বাক্ষর করেছেন। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে।

তাসনোভা আলম নোহা জিনারী গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম ওয়াদুদ ফকিরের নাতনি এবং ঢাকা ওয়াসায় কর্মরত সরকারি কর্মকর্তা শাহ আলম স্বপনের বড় মেয়ে। সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর যখন তাসনোভার গোল্ডেন এ-প্লাস পাওয়ার খবরটি জানাজানি হয়, তখন থেকেই গ্রামজুড়ে খুশির আমেজ ছড়িয়ে পড়ে।

নোহার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও প্রতিবেশীরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাসনোভাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। এলাকাবাসীর মতে, তাসনোভার এই ফলাফল এলাকার অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

মেয়ের এমন সাফল্যে আনন্দিত বাবা শাহ আলম স্বপন জানান, তাসনোভা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল। তার এই অর্জনে তারা অত্যন্ত গর্বিত। তাসনোভার পরিবার আশা প্রকাশ করেছে যে, সে ভবিষ্যতেও তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং উচ্চশিক্ষা লাভ করে একজন যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাসনোভা যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে এবং নিজ এলাকার নাম উজ্জ্বল করতে পারে, এটাই তাদের প্রধান লক্ষ্য। তাসনোভার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্যের জন্য তার পরিবার দেশবাসী ও সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।