ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জামায়াতকে একবার ক্ষমতায় এনে দেখুন’ – অধ্যাপক রমজান আলী

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকাল তিনটায় গাজিরচর ইউনিয়ন পরিষদের সামনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মতিউল ইসলাম আলমগীরের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিকলী-বাজিতপুর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

প্রধান অতিথির ভাষণে অধ্যাপক রমজান আলী বলেন, “স্বাধীনতার পরে আপনারা অনেক দলকে ক্ষমতায় এনেছেন, একবার জামায়াতকে ক্ষমতায় এনে পরীক্ষা করে দেখুন বাংলাদেশ জামায়াতে ইসলামী কীভাবে দেশ চালায়।” তিনি দেশে একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গঠনে জামায়াতের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, জেলা অমুসলিম সেক্রেটারি বাবু কৃষ্ণ চন্দ্র বসাক, বাজিতপুর উপজেলা আমীর ডাঃ ইয়াকুত আলী, নায়েবে আমীর ফারুক আহাম্মদ, উপজেলা সেক্রেটারি মাওলানা ডাঃ মোবারক উল্লাহ, বাইতুলমাল সম্পাদক আবু তাহের মাস্টার এবং কর্মপরিষদ সদস্য রুবেল খান।

এছাড়াও হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, সাবেক শিবির নেতা শামছুর রহমান রফিক এবং জুবায়ের আহাম্মদসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।