শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:- ময়মনসিংহের নান্দাইলে সারা দেশের ন্যায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, জুলাই যোদ্ধা শেখ সাদী, পৌর জামায়াতের আমির আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।
“জুলাই পুনর্জাগরণের” চেতনায় একটি উন্নত সমাজ বিনির্মাণে অনুষ্ঠানে আগত সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও জুলাই যোদ্ধারা সুশৃঙ্খল পরিবেশে শপথ গ্রহণ করেন।
এসময় সামাজিক উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

