শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক :: নান্দাইলের কালিয়াপাড়া বাজারের সরকারি জায়গায় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন। এতে সরকারি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হলো।।
জানাগেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারের সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়ার পর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়জুর রহমান।
কালিয়াপাড়া বাজারটিতে ৭ একর ২০ শতক সরকারি জমি রয়েছে। বাজারের আাশপাশের বিভিন্ন গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানপাঠ নির্মাণ করেছিল। এসব দোকান উচ্চমূল্যে ভাড়ায় খাটাচ্ছিল অসাধু দখলদারগণ। অন্যদিকে ব্যবসা করতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাঞ্ছনাগঞ্জনার শিকার হতো। অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কালিয়াপাড়া বাজারের সরকারি জায়গা থেকে ২১০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। এক্সাভেটর মেশিন ভেকু দিয়ে অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ও ভোক্তভোগীরা এই উচ্ছেদ অভিযানের জন্য প্রশাসনকে সাধুবাদ জানান। পাশাপাশি এলাকার বাণিজ্যিক উন্নয়নের স্বার্থে উচ্ছেদকৃত জায়গায় সরকারিভাবে দোকানপাট নির্মাণ বা লিজের বন্দোবস্ত করার আহবান জানায়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান বলেন, সরকারি সম্পত্তি রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব, আর সরকারি সম্পত্তি রক্ষা করা এটা নাগরিক দায়িত্বও। তবে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা আইনত অপরাধ। যা হোক আমাদের উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে।

