ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার। তাঁর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, সাংবাদিক হান্নান মাহমুদ ও শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ।

এছাড়াও,সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।