ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপনে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে জুলাই মাসের গণহত্যায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ ও ‘জুলাই পুনর্গঠন অনুষ্ঠানমালা-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ জুলাই, ২০২৫ তারিখে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ এর উদযাপন কমিটির আহব্বায়ক সারামিনা সাত্তার। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই ও আগস্ট মাস জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে:
১৭ জুলাই কাটা: “শহীদ আবু দিবস” উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে যা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই সন্ধ্যা ৭টা: কেন্দ্রীয় স্মৃতিসৌধে ১ মিনিটের জন্য ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্বলন করা হবে।

২১ জুলাই সকাল ১০টা: উপজেলা হল রুমে তথ্য প্রদর্শনী, জুলাইয়ের স্মৃতিচারণ এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২১-২২ জুলাই: উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।

২৩-২৪ জুলাই: একই স্থানে বই মেলা অনুষ্ঠিত হবে।

২৮ জুলাই: শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

৩০ জুলাই: পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হবে।

৩১ জুলাই: উপজেলা মডেল মসজিদে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আগস্ট : উপজেলা মডেল মসজিদে হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

৪ আগস্ট বিকাল ৪টা: চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

৩৬ জুলাই (৫ আগস্ট সকাল ১০টা: কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন, জুলাইয়ের যোদ্ধাদের স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারামিনা সাত্তারের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপনের জন্য গঠিত ১টি মূল কমিটি ও আরও ৭ টি উপকমিটি গঠন করা হয়েছে যা সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করবে।

পাশাপাশি সভার সিদ্ধান্ত অনুযায়ী, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতসহ জনগণের সুবিধার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এই সকল সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নান্দাইলে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। সে লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।