ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব নান্দাইলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক::  ময়মনসিংহের নান্দাইলে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাব নান্দাইলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২রা জুলাই) সকালে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু হয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের  সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম ও যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক প্রবাল মজুমদার, হাজী রফিকুল ইসলাম খোকন, স্বপন কুমার সাহা, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল হামিদ রতন, আবুল কাশেম লাভলু, আবু সায়েম, হুমায়ূন কবির ভূইয়া, আমিনুল ইসলাম বুলবুল, আল আমিন সরকার, মজিবুর রহমান ফয়সাল, শাহজাহান ফকির, ফাহমিদ আহম্মেদ এবং উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হকসহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা প্রেসক্লাব নান্দাইলের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় ক্লাবের ভূমিকার প্রশংসা করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।