বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী তত্ত্বাবধানে শুক্রবার (১৫ আগস্ট) আসর নামাজ বাদ নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নান্দাইল নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা দোয়া ও মাহফিল আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার ১৩ ইউনিয়ন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, এসময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এদিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, কবীর আহমেদ শাহজাহান।
নান্দাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুন সালাম, ইউনিয়ন বিএনপি নেতা আরিফুল ইসলাম খান স্বপন।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সদস্য সুমন সরকার, আসাদুল হক শাহীন।
বীর বেতাগৈর ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য ডা: মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম মন্ডল।
খারুয়া ইউনিয়নের দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান মাষ্টার।
গাংগাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কাজী গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ্ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম।
মুশুল্লি ইউনিয়ন বিএনপির আয়োজনের দোয়া মাহফিলের বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফুরকার উদ্দিন,সাধারণ সম্পাদক ওমর ফারুক মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, বিএনপি নেতা রুকুজ্জামান সহ প্রমুখ।
শেরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফজাল খান প্রিন্স সহ প্রমুখ।
এছাড়াও উপজেলা মৎস্যজীবি দলের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক শফিউল্লাহ্ ফকির, সদস্য সচিব শাহরিয়ার আহম্মেদ রুবেল রানা সহ প্রমুখ।
বক্তারা আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্মদিনে উনার শারীরিক সুস্থতা কামনায় মোনাজাত করেন।

