শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম শামসের জনসভায় যোগদান সহ সভাকে সফল্যমন্ডিত করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আজ শনিবার (৫ জুলাই) বিকালে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামে ব্রিগেডিয়ার শামসের নেতৃত্বে এই কর্মী সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হবে।
ওই জনসভাকে সামনে রেখে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রস্তুতি সভায় বক্তারা, শনিবারের কর্মী সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
রফিক উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান শাজাহান, আব্দুল লতিফ মন্ডল, আলতাব হোসেন ভূঁইয়া, ফরিদ উদ্দিন, মেনু মেম্বার, চান মিয়া। এছাড়াও ৯ নং ওয়ার্ড সভাপতি আবদুল কাদির, ৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল আউয়াল, ৫ নং ওয়ার্ড সভাপতি মতি মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

