শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় “বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে নান্দাইল উপজেলা প্রশাসনিক সভা কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার এম.এম.জেড খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
এছাড়া অনুষ্ঠানের মূলপ্রবন্ধ উপস্থাপক হিসাবে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন, প্রাক্তন সহযোগী অধ্যাপক মীর্জা শাহাবুল হক, সাংবাদিক মো. শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সেমিনারে শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলেই একটি সুস্থ সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গঠন সম্ভব হবে। এজন্য দেশ বিনির্মাণে সুস্থ মানসিকতায় সকলকে এগিয়ে আসতে হবে।

