ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘সুস্থ দেহ সুস্থ জীবন, ফুটবলেই বিনোদন ও খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৪ ঘটিকায় উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া আনন্দ বাজার এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যকার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা যুবদলের অন্যতম নেতা এবং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল মাহমুদ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই ফুটবল আসর সম্পন্ন হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথি শাকিল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “জুয়া ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে অনলাইন জুয়া, মোবাইল আসক্তি ও মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। দেশ গঠনে যুবকদের উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্ডিপাশাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে যুব সমাজের এই আইকন শাকিল মাহমুদ আরও বলেন, “যুগ যুগ ধরে অবহেলিত চন্ডিপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। জনগণের রায়ে নির্বাচিত হলে বিএনপির সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সুষম বণ্টনের মাধ্যমে অসহায়-দুখী মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করছি।”

উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিবাহিত ও অবিবাহিত দলের খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ হন আগত দর্শকরা। খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু রায়হান, নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রোকন মাহমুদ, উপজেলার যুবদলের অন্যতম নেতা তাইফুর রহমান তাপস, নান্দাইল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনির আকন্দ, চন্ডীপাশা ইউনিয়ন যুবদলেরনেতা হাফেজ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।