ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলের স্বপ্না আক্তারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সম্মাননা ও ক্রীড়া কার্ড প্রদান

মো: শাহজাহান ফকির
মার্চ ৩০, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের অন্যতম কারিগর এবং ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান স্বপ্না আক্তার ঝিলি এক অনন্য রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। নারী ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বিশেষ ‘ক্রীড়া কার্ড’ ও সম্মাননা স্মারক গ্রহণ করেছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) রাজধানী ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনে নারীদের এই অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ফুটবলের উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

জানা গেছে , স্বপ্না আক্তার ঝিলি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের কৃষক ফয়জুউদ্দিন ও গৃহিনী সুরাইয়া ইয়াসমিন দম্পতির কন্যা। সে গ্রাম থেকে উঠে এসে পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে নিজের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে ধীরে ধীরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপে তার দুর্দান্ত পারফরম্যান্স শুধু নান্দাইল নয়, পুরো দেশবাসীকে গর্বিত করেছে। বিশেষ করে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে পরিচিতি পান। বাংলাদেশের জাতীয় নারী দলের গোলরক্ষক হিসেবে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। বাংলাদেশের হয়ে সার্প অনূর্ধ্ব ১৬ দলের হয়ে নেপালে খেলেছেন এছাড়াও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচে ছিলেন। পাশাপাশি, তিনি বর্তমানে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন এবং তার অসাধারণ পারফরম্যান্সের জন্য হয়ে উঠেছেন সবার প্রিয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপ্নার হাতে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেওয়ার সময় তাকে অভিনন্দন জানান এবং দেশের ফুটবলের গৌরব ধরে রাখার আহ্বান জানান। এই ক্রীড়া কার্ডের মাধ্যমে স্বপ্না আক্তার ঝিলি বিশেষ চিকিৎসা সুবিধা, যাতায়াত ও অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে স্বপ্না আক্তার ঝিলি সংবাদমাধ্যমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এই স্বীকৃতি আমাকে সামনের দিনে দেশের জন্য আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। আমি আমার এলাকা নান্দাইলের মানুষের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমার পাশে ছিলেন।”

স্বপ্নার এই কৃতিত্বে নান্দাইল জুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।