ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

উৎসবমুখর পরিবেশে পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবু হানিফ, স্টাফ রিপোর্টার:
এপ্রিল ২৪, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আক্তার লিপি, মোস্তফা কামাল ও নাছির উদ্দীন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও এমদাদুল হক মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালিকা বিভাগে ১২নং জাঙ্গালীয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কোদালিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালক বিভাগে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার চর্চা বাড়াতে হবে এবং এ ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।