ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে অরণ্যপাশা মিনিভার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইলে অরণ্যপাশা মিনিভার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে অরণ্যপাশা মিনিভার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ লা অক্টোবর) অরণ্যপাশা ঈদগাহ মাঠ ময়দানে অপূর্ব নয়াবাড়ি একাদশ ও ফাইটার এফসি একাদশের মধ্যে ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র ঈদগাহ মাঠের সেক্রেটারী ও নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দুইবারের সদস্য মো: কামরুজ্জামান ভূইয়া মানিক।

টুর্নামেন্টের আয়োজক ও প্রধান রেফারি আমিনের পরিচালনায় ৬-১ গোলের মাধ্যমে ফাইটার এফসি একাদশকে পরাজিত করে অপূর্ব নয়াবাড়ি একাদশ জয় লাভ করে।

প্রথমার্ধে খেলায় অপূর্ব নয়াবাড়ি একাদশের পক্ষে প্রথমে রকি একটি গোল ও অধিনায়ক ইমন নিজেই আরো একটি গোল করে মোট ২ গোলে এগিয়ে থাকে এবং পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলা আরো নয়াবাড়ির একাদশের পক্ষে আহাদ ২টি গোল ও সাগর আরো ২টি গোল করে সর্বমোট ৬ গোলে জয়ের ধারা সুনিশ্চিত করে। কিন্তু খেলার শেষ মুহুর্তে ফাইটার এফসি একাদশের পক্ষে এছানুল হক একটি গোল পরিশোধ করলেও ফাইটার এফসি একাদশকে রানার্সআপ পুরষ্কার নিয়েই সন্তোষ্ট হতে হয়।

খেলা শেষে চ্যাম্পিয়নশিপ দল অপূর্ব নয়াবাড়ি একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ফাইটার একাদশের হাতে রানার্সআাপ ট্রফি তুলে দেন সম্মানিত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া অপূর্ব নয়াবাড়ি একাদশের খেলোয়াড় আহাদের হাতে ম্যান অব ম্যাচ পুরষ্কার তুলে দেওয়া হয়।

এসময় বন্ধু মহল শান্তি সংঘের সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম হীরা, অতিথি বাবুল, রফিকুল ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন ।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।