ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মরহুম এ.এফ.এম ইসহাক স্মৃতি প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ॥

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

[ ১-০ গোলে বিজয়ী নান্দাইল নারী ফুটবল একাডেমী ]

শাহজহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমীর আয়োজনে মরহুম এ.এফ.এম ইসহাক স্মৃতি প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১শে অক্টোবর) বিপুল উৎসাহ, উদ্দীপানা ও আনন্দঘন পরিবেশে বিকাল সাড়ে ৩ টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল নারী ফুটবল একাডেমী বনাম বগুড়া রক্সি নারী ফুটবল একাডেমীর মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল ও উদ্বোধক নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আকরাম হোসেন ফেরদৌস যৌথভাবে উক্ত প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে আকন্দ ওভারসিজ এর ম্যানেজিং ডিরেক্টর শামছুল আকন্দ ও নান্দাইল পৌর বিএনপি’র আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকির প্রমুখ।

নান্দাইল নারী ফুটবল একাডেমীর কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক সজিম উদ্দিন ভূইয়া ও আব্দুল রউফের ধারা ভাষ্যে খেলার প্রধান রেফারি তসলিম আহম্মেদ সুনু এবং সহকারী রেফারী মাকসুদুল আলম ও জালাল উদ্দিনের পরিচালনায় ৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় ১-০ গোলে বগুড়া রক্সি নারী ফুটবল একাডেমীকে পরাজিত করে নান্দাইল নারী ফুটবল একাডেমী বিজয় লাভ করে।

প্রথমার্ধে খেলায় নান্দাইল নারী ফুটবল একাডেমী বিপক্ষের গোল পোস্টে একের পর এক আক্রমণ করতে থাকে, প্রতি আক্রমণ প্রতিহত করায় বগুড়া রক্সি নারী ফুটবল একাডেমীর আক্রমণভাগ ছিল খুবই দূর্বল। তবে নান্দাইলের নারী ফুটবলারদের শক্তিশালী আক্রমণগুলো ঠেকিয়ে দেওয়ায় প্রথমার্ধের খেলায় কোন পক্ষই গোলের সন্ধান পায়নি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলায় একই অবস্থা, পরপর আক্রমণ করলেও প্রতিহত করে যাচ্ছে রক্সি নারী ফুটবল একাডেমী। নান্দাইলের নারী ফুটবলাদের দূর্দান্ত পারফর্মেন্স দেখে জয়ের আশা ছেড়ে দিতে বাধ্য রক্সি নারী ফুটবল একাডেমীর দল। কিন্তু শেষ যাত্রায় রক্ষা পায়নি তারা, নান্দাইল নারী ফুটবলার পান্না আক্তারের এক দূর্দান্ত শর্টে বল চলে যায় বগুড়া রক্সি নারী ফুটবল একাডেমীর জালে। এতে ১-০ গোলে এগিয়ে জয়ের ধারা সুনিশ্চিত করে ফেলে পান্না। এদিকে রেফারীর শেষ বাশিঁ বেজে উঠায় বগুড়া রক্সি নারী ফুটবল একাডেমীকে রানার্সআপ পুরষ্কার নিয়েই সন্তোষ্ট হতে হয় ।

খেলা শেষে চ্যাম্পিয়নশিপ দল নান্দাইল নারী ফুটবল একাডেমীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রক্সি নারী ফুটবল একাডেমীর হাতে রানার্সআাপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমীর পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জল, নান্দাইল নারী ফুটবল টিমের কোচ মকবুল হোসেন, বগুড়া রক্সি নারী ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা আজম ও কোচ সারোয়ার হাসান নয়ন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিল।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।