শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক::- ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় “শহীদ আবু সাঈদ দিবস” উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে জাতীয় পতাকা অর্ধনিমিত্তকরণ সহ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে একটি রেলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালী শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: ফয়জুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, এইচ.এম এমাদুল হক, সূফী আব্দুল্লাহ, জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, রকি মিয়া প্রমুখ।
আলোচনা সভাপূর্ব শহীদ আবু সাঈদ সহ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে সম্মানসূচক এক মিনিট নীরবতা পালন এবং সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
র্যীলী ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শামীমা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার শাহানা নাজনীন সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তবর্গসহ সাংবাদিকবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।


