ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ৭ শতাধিক মুসল্লির জন্য নির্মিত ‘আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ’ উদ্বোধন

Link Copied!

আকতার হোসেন ভূঁইয়া শরিফ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে নবনির্মিত ‘আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৭ শত মুসল্লি একত্রে নামাজ আদায় করার সুবিধা সম্পন্ন এই মসজিদটি জুমার নামাজের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। উদ্বোধনী দিনে এক হাজারের বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নেন।

মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালতলা ইউনুসিয়া ইশাতুল উলুম মাদ্রাসার সদস্য সচিব মাওলানা ওয়ালি উল্লাহ। তিনি এর আগেও বেশ কয়েকটি মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ফজলুল হক এবং বর্তমান প্রধান শিক্ষক জনাব জহিরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, আলহাজ্ব কাজী আব্দুস সাত্তার, মেজবাহ উদ্দিন মাস্টার, আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার এবং চঞ্চল মাস্টার। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আতাউল করিম অলি। উৎসবমুখর পরিবেশে এলাকাবাসী নতুন মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করে। নামাজ শেষে সকল মুসল্লির মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৮২ সালে দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মরহুম আজিম উদ্দিন মাস্টার ছাত্রদের নামাজ আদায়ের সুবিধার্থে প্রথম এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কালের পরিক্রমায় সেই মসজিদটিই এখন একটি সুন্দর ও সুবিশাল স্থাপনায় রূপান্তরিত হলো।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।