ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল চৌরাস্তা গোল চত্বরে ‘দুর্বার তারুণ্য’র পরিচ্ছন্নতা অভিযান

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুর্বার তারুণ্য’।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” স্লোগানকে সামনে রেখে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং ‘দুর্বার তারুণ্য’ নান্দাইল শাখার প্রতিষ্ঠাতা আবু রায়হানের নেতৃত্বে সংগঠনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী সদস্য এ কর্মসূচিতে অংশ নেন। সদস্যরা গোল চত্বরে জমে থাকা আগাছা ও আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় জনগণকে সচেতন করেন।

​কর্মসূচি চলাকালে স্থানটি পরিদর্শন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। তরুণদের এমন জনকল্যাণমূলক ও সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করে তিনি এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

​এদিকে, নান্দাইলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই চৌরাস্তা গোল চত্বরটির স্থায়ী সৌন্দর্য বর্ধনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এ বিষয়ে তারা নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করেন।

​ছাত্রদল নেতা আবু রায়হান জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন নান্দাইল গড়ার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই দুর্বার তারুণ্য পরিবার ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।