ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ২৪ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) নান্দাইল পৌরসভা মিলনায়তনে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাজেট ঘোষণা করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরভার প্রশাসক মো. ফয়জুর রহমান। এসময় তিনি নান্দাইল পৌরসভার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ৬৫ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকা।

পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান সভাপতিত্বে ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ারুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী মোহাম্মদ শাহানুর রহমান, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান ভূইয়া মনির, সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এনামুল হক বাবুল, শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, রমিজ উদ্দিন, বাবলী দাস প্রমুখ।

উক্ত প্রস্তাবিত বাজেট পেশ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ারুল কবির। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভা কার্যালয়ের

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।