আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি :, কিশোরগন্জ পাকুন্দিয়া ১৮আগস্ট, ২০২৫ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ স্লোগানে সামনে রেখে পাকুন্দিয়া জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আগামী ২৪ আগস্ট মৎস্য সপ্তাহ শেষ হবে।
সোমবার সকাল ১১ টায় পাকুন্দিয়া উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নিবাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন , এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকার, পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা আঃ হাই,পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আঃ ছাওার,পাকুন্দিয়া উপজেলা জামাতের আমীর মাঃ আঃ ছাওার, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তোলা হলে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে উপজেলা ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মাননা প্রদান করা হয়।


