ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ: সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
আগস্ট ২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় “পুনর্জাগরণে জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে জুলাই পুনর্জাগরণে শহীদ ও আহতদের মায়েদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও সহনশীলতা প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম। আজকের এই সমাবেশ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নূরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাজাহান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া পৌর সভায় সাবেক ভারপাপ্ত মেয়র, আঃ কদ্দুছ, সাবেক প্যানেল মেয়র মোঃ সিদ্দিক হোসেন (রিপন) , বিশিষ্ট শিক্ষাবিদ,আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া পৌর জামাতে আমীর নাজমুল হক প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও সহনশীলতা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  তারা জুলাই পুনর্জাগরণের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই মা সমাবেশ শুধু ইতিহাসকে স্মরণ করার একটি উদ্যোগই নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, আত্মত্যাগ ও মূল্যবোধ জাগিয়ে তোলার একটি সচেতন প্রয়াস বলে আয়োজকরা জানিয়েছেন। [২] সমাবেশ শেষে জুলাই পুনর্জাগরণে শহীদ ও আহতদের মা ও অভিভাবকদের সম্মাননা জানানো হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।