- শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক :বিএনপি ক্ষমতা এলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। আর আওয়ামী লীগ ক্ষামতা এলে লুটপাট সহ মানুষ খুন ও গুম হয়।
বুধবার (১৮জুন) বিকাল ৪ টায় জাহাঙ্গীরপুর ইউনিয়নে জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসার মাঠে বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন।
এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমলেই দেশে উন্নয়ন হয়। আওয়ামী লীগ বিগত দিনে দেশে উন্নয়নের নামে লুটপাট করেছে।
তাই তারা জনগণন থেকে বিচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে গেছে। দুর্নীতিবাজ নেতা বিএনপিতে ঠাঁই পাবেনা। আগামী ইউনিয়ন কমিটি তারাই পাবে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে। আর এই কমিটির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে এই সংসদীয় আসনে জয়লাভ করবে।
দলের জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিরাই দলের মধ্যে ঠাই পাবে এবং যোগ্য পদ পাবেে। তাই বিএনপির সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।
কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, আমন্তীত অতিথি উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. উসমান গনি ভূঁইয়া গেনু, উপজেলা বিএনপির সদস্য মো. আশহাদুল হক শাহীন, মো. সুমন সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোমেন হোসেন মাষ্টার, যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, মুশুল্লি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফুরকান উদ্দিন, রাজগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি সহ দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।

