ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ময়মনসিংহে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সোমবার (৫ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ইমাম,পুরোহিত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। স্থানীয় নেতৃবৃন্দ এবং উদ্বুদ্ধকারীদের সাথে অনুষ্ঠিত এই পরামর্শ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান এবং সভায় সভাপতিত্ব করেন অন্যচিত্র ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা।

এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য হলো স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেই কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা। সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার বেছে নিতে উৎসাহী করার অঙ্গীকার করেন।

অন্যচিত্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রেবেকা সুলতানা বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সুযোগ হবে। সারাদেশে সোলার প্যানেল সহ এর সাথে প্রয়োজনীয় যন্ত্রাংশের একটি বিপুল বাজার সৃষ্টি হবে যা আমাদেরকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।” তিনি আরও বলেন সারাদেশে এক লক্ষ সৌর বিদ্যুৎ প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম ময়মনসিংহের সাধারন সম্পাদক মোস্তফা মোঃ খাইরুল আলম তুহিন বলেন, “ ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ এর চাহিদাই পুরণ করবে না বরং নেট মিটারিং এর সুবিধার ফলে আমাদেরকে আয় করতেও সাহায্য করবে। ”

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ‘জীবাষ্ম জ্বালানী প্রকৃতির জন্য যেমন ক্ষতিকর তেমনি ক্ষতিকর অর্থনীতির জন্য। তাছাড়া জীবাষ্ম জ্বালানী অফুরন্ত নয়। সেক্ষেত্রে যুগের সেরা সিদ্ধান্ত হবে নবায়নযোগ্য জ্বালানীর অন্যতম উৎস সূর্যকে ব্যবহার করা। ছাদভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোগ নেয়া জরুরী।’

এই কনসালটেশন সভায় কমিউনিটির মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। রুফটপ সোলারের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে এ ধরনের কমিউনিটি ভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।