ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবীতে নান্দাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

admin
আগস্ট ৯, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

[ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী ]

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবী সহ সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, আলম ফরাজী, মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ, জহিরুল ইসলাম লিটন, এ হান্নান আল আজাদ প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রধান উপদেষ্ঠার প্রতি জোর আহ্বান জানান। এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে সারাদেশে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তারা জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় নান্দাইলে কর্মরত ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।