ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

৩১ দফা বাস্তবায়নে সকল ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে- সাবেক বিগ্রে. জেনা. ড. শামসুল ইসলাম শামস

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুল্লী ইউনিয়নে বিএনপি’র কর্মী সমাবেশে সাবেক ব্রিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামসুল ইসলাম শামস সূর্য্য দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, ৩১ দফার বাস্তবায়ন না হলে ন্যায়-নিষ্ঠা ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করে। আর বিএনপি’র হাতেই দেশ ও দেশের জনগণ নিরাপদ। বিগত ১৭ বৎসর জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ সহ স্বৈরচারীর চরম পর্যায়ে গিয়েছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি’কে ক্ষমতায় আনতে হবে। তাই বিএনপি’র হাতকে শক্তিশালী করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সকল অপশক্তি ও ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে, প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।

মুশুল্লী ইউনিয়ন বিএনপি নেতা চান মিয়া তামিমের সঞ্চালনায় বিএনপি’র কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপি নেতা বাবু পল্লব রায়, নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ।

এসময় উপজেলা, পৌর ও মুশুল্লী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।