ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিদ্যুৎ বিল পরিশোধ হলেও বাড়ি ফেরা হলো না অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করে হাসি মুখে বাড়ির পথ ধরেছিলেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান আতিক (৭০)। কিন্তু সেই পথ আর শেষ হলো না। বিল মেটানো হলেও ঘাতক বাসের চাকায় নিভে গেল তাঁর জীবনের প্রদীপ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি নান্দাইল পৌর সদরের সমূর্তজাহান মহিলা কলেজ এলাকায় নিজস্ব বাসভবনে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতিকুর রহমান ব্যক্তিগত কাজে নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসে যান। বিল পরিশোধ শেষে মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ থেকে ভৈরবগামী ‘শ্যামল ছায়া’ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একজন প্রবীণ মানুষের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একজন বিনয়ী ও নিপাট ভালো মানুষ হিসেবে পরিচিত আতিকুর রহমানের এই অকাল মৃত্যুতে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।