ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাষ্ট্রকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে:- ব্রিগেডিয়ার শামস

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৭, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির,  নিজস্ব প্রতিবেদক : “রাষ্ট্রকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গভীর ষড়যন্ত্র চলছে এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন চালুর গুঞ্জন সেই ষড়যন্ত্রেরই অংশ,”। ময়মনসিংহের নান্দাইলে এক কর্মী সমাবেশে এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম শামস সূর্য।

গত শনিবার (৫ জুলাই) নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের সিংদই খাল পাড় বাজার মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ড. সূর্য আরো বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শে বলীয়ান হয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।

ইউনিয়ন বিএনপি এনামুল হক সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বাবু পল্লব রায়, যুবদল নেতা রবিউল করিম বিপ্লব, আকরাম হোসেন ফেরদৌস, হাজী সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ফাহাদ খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।