নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে ভাটি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং ৩নং নান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মৌলভী জুবেদ আলীর মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে প্রকাশিত এক শোক বার্তায় তাঁর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। শোক বার্তায় বলা হয়, দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও অবদান নান্দাইল বিএনপির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি উক্ত শোক বার্তা প্রদান করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁকে যেন আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেন।
![]()

