ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে এনসিপি নেতাদের গাড়ি থেকে না নামায় নেতাকর্মীদের মাঝে হতাশা।।

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির,নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গাড়ী থেকে না নামায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার প্রধান সড়কে এনসিপি’র পথ সভায় এ ঘটনা ঘটে। সময় স্বল্পতা ও নিরাপত্তার অজুহাতে কেন্দ্রীয় নেতারা গাড়ী থেকে নামতে অস্বীকৃতি জানান বলে জানা গেছে।

দিনভর অপেক্ষার পর কেন্দ্রীয় নেতাদের একনজর দেখতে ও তাদের বক্তব্য শুনতে সমবেত হওয়া শত শত নেতাকর্মী ও উৎসুক জনতা শেষ পর্যন্ত নিরাশ হয়ে ঘরে ফেরেন। এ ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিলেট মৌলবি বাজার জনসভার পর কিশোরগঞ্জ সদরে পথসভা শেষে নেত্রকোণা যাওয়ায় পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা নান্দাইলে পথ সভায় যোগদানের কথা ছিল।

সেই অনুযায়ী এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা এনসিপি’র নেতাকর্মীরা সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এনসিপি’র দলের নেতাকর্মী ও ছাত্র-জনতা নান্দাইল সদর পুরাতন বাসস্ট্যান্ডে জমায়েত হতে থাকেন। রাত সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর নান্দাইলে এসে পৌঁছালেও তাঁরা সরাসরি গাড়ী নিয়ে চলে যান, পথসভায় থামেননি। তবে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাঝে দেখা দেয় চরম হতাশা।

স্থানীয় নেতারা বারবার অনুরোধ করলেও সময় স্বল্পতা ও নিরাপত্তার কারণ দেখিয়ে তারা গাড়ি থেকে নামতে অপারগতা প্রকাশ করেন। এসময় কেন্দ্রীয় নেতাদের এমন আচরণে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় এনসিপি নেতারা উপস্থিত ছাত্র-জনতার প্রতি দু:খ প্রকাশ সহ ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি আগামী ২৮ তারিখ ময়মনসিংহ জেলা সদরে এনসিপি’র জনসভায় নান্দাইলবাসীকে যোগদানের সার্বিক ব্যবস্থা করবেন। তাছাড়া খুব শীঘ্রই নান্দাইলের মাটিতে এনসিপি’র কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে জনসভা করবেন বলে আশা-প্রত্যাশা ব্যক্ত করেন।

এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় নান্দাইলের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।