নিখোঁজ মোজাহিদুল ইসলাম উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের মোঃ শামসুল আলম ও মোসাঃ নূরজাহান বেগমের পুত্র। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের ভাষ্যমতে, গত ১৯ জুন বিকালে সিংদই এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
ছেলের সন্ধান না পেয়ে বাবা শামসুল আলম গত শনিবার (২৮ জুন) নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং- ১৪৭৯)।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, “আমরা জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করছি। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে, মোজাহিদুলের পরিবার তার সন্ধান পেতে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছে। তার কোনো সন্ধান পেলে চাচা আবদুল কাদিরের ব্যক্তিগত মোবাইল নম্বরে (01734548865) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। একইসাথে, তাকে দ্রুত খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

