শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (৩রা নভেম্বর) উপজেলার দরিল্লা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হান উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ছাদেক, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আজিজুল হক সবুজ, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক জীবন দেবনাথ, জান্নাতুল ফেরদৌস নাদিয়া, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য আল আমিন সরকার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
গাছের চারা বিতরণকালে এডহক কমিটির সভাপতি সাংবাদিক মো. শামছ-ই-তাবরীজ রায়হান বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি তা জীবের প্রাণ রক্ষায় অক্সিজেনের ভান্ডার হিসাবে তা অপরিহার্য বিষয়। তাই আসুন, প্রত্যেকেই একটি করে গাছ লাগাই, পরিবেশ বাচাঁই। এছাড়া তিনি আরও বলেন, যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


