শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নে বিএনপি’র কর্মী সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্যাপক উন্নয়ন হবে। কারণ বিএনপি দেশ ও জনগণের রাজনীতি করে। বিএনপি জনগণের শাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। তাই জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে আচারগাঁও ইউনিয়নের গইছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। যারা দলের নিবেদিত কর্মী, দলের জন্য আন্দোলন সংগ্রাম জেল কেটেছেন, তাদেরকে কমিটিতে সঠিক মূল্যায়ন করা হবে। বিএনপি ক্ষমতায় এলে নান্দাইলের প্রত্যেকটি স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট সহ সাধারণ মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন করা হবে।
বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আঃ মোমেন মাষ্টার, জাকির হোসেন দেওয়ান শামছুল, মো. জিয়াউর হক ভূইয়া রাজু, উপজেলা বিএনপির সদস্য, এডভোকেট হাবিবুর রহমান ভূইয়া, মঞ্জরুল হক মঞ্জ প্রমুখ।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, উসমান গুনি ভূইয়া গেনু, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহম্মেদ অনিক সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

