ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আছাদুজ্জামান খান সহ-সভাপতি শাহিন আলম নির্বাচিত

বিশেষ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩০ নং মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে আছাদুজ্জামান খান এবং সহ-সভাপতি হিসেবে শাহিন আলম নির্বাচিত হয়েছেন।

রবিবার(২ আগস্ট ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাইয়ুম ইসলাম (কানন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে সকলের উপস্থিতি এক উৎসবমুখর মিলন মেলায় পরিণত হয় যা কিনা ছিল চোখে পড়ার মত।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য আজারুল ইসলাম স্বপন, অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

নবনির্বাচিত সভাপতি আছাদুজ্জামান খান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।
সহ-সভাপতি শাহিন আলম বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় এলাকাবাসীর পক্ষে যুবদল নেতা আজহারুল ইসলাম স্বপন নবগঠিত ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা বিদ্যালয়কে আরও আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।