ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মানবিক ও মডেল নান্দাইল গড়ার প্রত্যয়ে জামায়েত প্রার্থী চানের মতবিনিময়

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবিক ও মডেল নান্দাইল গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়েত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চান। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার পর প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন নির্বাচনে তিনি ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি জামায়াতের ঢাকা মহানগর কমিটির মজলিশে শুরার সদস্য। মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচিত হলে তিনি নান্দাইলকে একটি সুন্দর, সমৃদ্ধ, মানবিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। জনপ্রতিনিধির দ্বারা বারবার নির্যাতিত ও অবহেলিত নান্দাইলের জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভুল-ত্রুটি ও অসঙ্গতি দূর করা সম্ভব। এছাড়া জনগণের নিকট স্বচ্ছতা ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধি হওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালানয় মতবিনিময় সভায় বিডিপি নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ছালেহ উদ্দিন আকন্দ, উপজেলা জামায়েতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী হাবিুবর রহমান, পৌরসভার জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল বাতেন ফকির, উপজেলা (বিডিপি) সদস্য সচিব মোঃ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক (ভিডিপি) মোঃ নজরুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. হাবিুবর রহমান ফকির, সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, সাংবাদিক জালাল মন্ডল, স্বপন কুমার সাহা, হাজী রফিকুল ইসলাম খোকন, আমিনুল হক বুলবুল, প্রতিষ্ঠাতা সদস্য মুজিদ মোজাহিদি, আলআমিন সরকার, শাহজাহান ফকির প্রমুখ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।