ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দিলালপুর উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তানিম ভূঁইয়া
নভেম্বর ১০, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সিংরইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

অত্র প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এবং ধর্মীয় শিক্ষক আবু সাইদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সভায় বক্তব্য রাখেন দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিংরইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দিন এবং এডহক কমিটির সদস্য গোলাপ মিয়া

এছাড়াও শিক্ষার মান উন্নয়ন ও পরিচিতি সভায় বিশেষ বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মো. আকরাম হোসেন ফেরদৌস।

বক্তারা তাঁদের বক্তব্যে দিলালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় সুধীজনদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বাবু পল্লব রায় নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতিকৃতজ্ঞতা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দিলালপুর উচ্চ বিদ্যালয়কে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবংএলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।