ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মান উন্নয়ন সভা অনুষ্ঠিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শোয়েব আহম্মেদ শাহিনসহ আমন্ত্রিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

​বিদ্যালয়েরএডহক ​কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী ও শিক্ষক প্রতিনিধি শামসুল হকের সঞ্চালনায় এবং ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

​সভায় বক্তব্য রাখেন— নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল সমুর্ত্ত জাহান মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হুদা, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন রানা, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক আবুল হাসেম, এডহক কমিটির অভিভাবক সদস্য আব্দুল্লাহ মামুন, ধনারামা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত জামান রোকন, সহ-সভাপতি আতাউর সামাদ আকন্দ, ইউপি সদস্য গোলাপ মিয়া এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

​বক্তারা তাঁদের বক্তব্যে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় সুধীজনদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​সভায় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি শোয়েব আহম্মেদ শাহিন বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।