অলিউল্লাহ শেখ, হোসেনপুর প্রতিনিধি: হোসেনপুরে বিএনপির জুলাই আনন্দ র্যালিতে জিনারী ইউনিয়ন বিএনপির অংশ গ্রহন।
কিশোরগঞ্জের হোসেনপুর জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিল অনুষ্ঠিত করে বিএনপি নেতা কর্মীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন বাজার ঈদগাঁ মাঠে এসে সকলে একত্রিত হয়।
হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এর নেতৃত্বে গণঅভ্যুত্থান ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে জিনারী ইউনিয়ন থেকে বিএনপির সভাপতি, বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ কদ্দুস সভাপতি জিনারী ইউনিয়ন বিএনপি ও সাবেক আহবায়ক সোহরাব উদ্দিন জিনারী ইউনিয়ন বিএনপি, এবং সিনিয়র সুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মৃধা, সুরুজ আলী সহ সাংগঠনিক সম্পাদক, এছাড়াও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহার, যুবদলের সভাপতি শরিফ, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কাওসার শহীদ প্রমুখ।
নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের নতুন বাজার ঈদগাঁ মাঠ হয়ে হোসেনপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ও উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীরা।

