নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক মো. আবুল হাসেম এবং সিনিয়র সহকারী শিক্ষক শামসুল হক। এসময় গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল্লাহ ভূইয়া, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডা. সাইফুল ইসলাম, বিএনপি নেতা আলী আসলাম ভূইয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বাবুল, সাবেক সিনিয়র শিক্ষক হারিছ উদ্দিন ভূইয়া, তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবেক অভিভাবক সদস্য কামরুজ্জামান ভূইয়া মানিক, সাবেক অভিভাবক সদস্য ডা. হাছেন আলী এবং নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম রতন, শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম, ইউপি সদস্য গোলাপ মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার, যুবদল নেতা ইমামুল হক চন্দন, আজহারুল ইসলাম হীরা, কামরুল হাসানসহ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, দাতা সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান ও সহকারী রাকিবুল ইসলামের ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম রিপনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সুধীজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

