ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে এনসিপি নেতাকর্মীদের মহাসড়ক ব্লকেড, আধঘণ্টা পর প্রত্যাহার

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে তাৎক্ষণিক সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে  এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য স্মন্বয়ক আশিকিন আলম রাজনের নির্দেশনায় নান্দাইল উপজেলা সদরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় আধ ঘণ্টা ধরে এই অবরোধ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল উপজেলার এনসিপি নেতাকর্মীরা বিকেলে নান্দাইল ব্রিজের কাছে সমবেত হয়ে মহাসড়ক ব্লকেড করেন। ব্লকেড ফলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাইজুল ইসলাম এবং যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় এনসিপি নেতা টিটু, শাহ আলম, এবং মজনুসহ অন্যান্য নেতাকর্মীরা।

অবরোধ চলাকালে নেতারা এনসিপি নেতা-কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

পরে, এনসিপির কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে সাথে সাথেই ব্লকেড তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।