ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে কর্মী সম্মলনে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার- এমডি মামুন বিন আবদুল মান্নান

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা দক্ষিণাঞ্চল বিএনপির উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়ন ও রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সম্মেলনে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল নেতা এমডি মামুন বিন আবদুল মান্নান এক অঙ্গিকার ব্যক্ত করেন।

বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই আবালধনী বাজারে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেছেন।।

সম্মেলনে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি উমর ফারুকের সভাপতিত্বে ও উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতেহারুল হক টিপু সুলতানের সঞ্চালনায় এমডি মামুন বিন আবদুল মান্নান তাঁর বক্তব্যে আরো বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নের জন্য তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “বিএনপিকে সুসংগঠিত করতে হলে তৃণমূল পর্যায়ের কর্মীদের একসাথে কাজ করতে হবে। আপনারাই দলের প্রকৃত শক্তি, আপনারা ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আগামী দিনে দল আমাকে যদি মনোনয়ন প্রদান করেন এবং আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে সমগ্র নান্দাইলের ব্যাপক উন্নয়ন করা হবে।”

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইদ্রিছ আলী, হাবিবুর রহমান আরজু, জহিরুল ইসলাম, সৈনিক দল নেতা আমিনুল ইসলাম, রাকিব হাসান, যুবদল নেতা আব্দুল আহাদ, ছাত্রদল নেতা আল মামুন, আজিমুল ইসলাম সহ বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগদানের উপস্থিতি এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।