ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন: ওবায়দুল হক ও হেবাল উদ্দিন বিজয়ী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মো. শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য পদের নির্বাচনশান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মোট ৬৭৮ ভোটারের বিপরীতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইবতেদায়ী-দাখিল ও আলিম উভয় স্তরেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি। নির্বাচনী ফলাফল বিবরণী সূত্রে জানা যায়, ইবতেদায়ী ও দাখিল স্তরে অভিভাবক সদস্য পদে তিনজন প্রার্থীর মধ্যে ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওবায়দুল হক।

অন্যদিকে, আলিম স্তরে অভিভাবক সদস্য পদে দুই জন প্রার্থীর মধ্যে ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ হেবাল উদ্দিন। এ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।

এছাড়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আজিজুল ইসলামের সার্বিক তত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষক-মন্ডলী, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, অভিভাবক মহল সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।