ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নিকলীতে ২০জন বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বিশজন বি এন পি কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ফুলের তোরা দিয়ে জামায়াতে যোগদান করেছে। আজ বিকাল পাঁচ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলীর হাতে ফুলের তোরা দিয়ে বিশজন বি এন পি কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে এবং তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেছে।

এসম উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর এবং নিকলী-বাজিতপুর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃরমজান আলী।জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম,নিকলী উপজেলা আমীর আবুল হোসেন সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম,সাবেক উপজেলা সভাপতি মতিউর রহমান শুরা সদস্য মুসলে উদ্দিন রহমানি,সদর ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির সেক্রেটারি তাওহিদুল ইসলাম সদর ইউনিয়ন ৮ নং ওয়াট সভাপতি রুহুল আমিন ওয়ার্ড সেক্রেটারি শানুমিয়া সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা নিকলী উপজেলার সদর ইউনিয়নের মৎস্যজিবি দল সহ-সভাপতি মুখছোদুল আমিন সহ তার সাথে বিশজন যোগদানকে।

জামায়াতের আমীর আবুল হোসেন জানান এই যোগদান শুরু হয়েছে আগামীতে আরো বেশী মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান এর সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। এই ধরনের দল বদলকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক মেরুকরণের নতুন মাত্রা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।